ইন্টারনেট ব্যাংকিং সুরক্ষায় প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা

এডমিন
0

 ইন্টারনেট ব্যাংকিং সুরক্ষায় প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা

নির্ভরযোগ্য ওয়েব ব্রাউজার (যেমন: ইন্টারনেট এক্সপ্লোরার, ক্রোম, ফায়ারফক্স, অপেরা ইত্যাদি) এবং আপডেটেড ব্রাউজার ব্যবহার করে ইন্টারনেট ব্যাংকিং এ লগইন করুনসর্বশেষ সিকিউরিটি প্যাচের মাধ্যমে নিয়মিত ওয়েব ব্রাউজার আপডেট রাখুনইন্টারনেট ব্যাংকিং ওয়েবসাইটে লগইন করার আগে, https:// দিয়ে শুরু হয়েছে কিনা তা দেখে নিন (https://ibank.mutualtrustbank.com/), ওয়েব ব্রাউজারে প্যাডলক ( ) আইকন বা সবুজ লক আইকন প্রদর্শন হলে তা ওয়েবসাইটটি সুরক্ষিত বলে নির্দেশ করে, লাল প্যাডলক আইকন থাকলে অনিরাপদ ওয়েব সাইট বলে নির্দেশ করে এবং সেটি ব্যবহার থেকে বিরত থাকুনইন্টারনেট ব্যাংকিং ওয়েবসাইটে লগইন করার সময় এমটিবি প্রদত্ত ভার্চুয়াল কী-বোর্ড ব্যবহার করা ভাল।শুধুমাত্র প্লে স্টোর এবং এপ স্টোর থেকে নির্ধারিত এমটিবির ইন্টারনেট ব্যাংকিং অ্যাপসটি ডাউনলোড করুন। অন্য কোনো উৎস থেকে ডাউনলোড করবেন নাআপনার ইন্টারনেট ব্যাংকিং অ্যাকাউন্টের জন্য সবসময় দীর্ঘ এবং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুনসহজে বোঝা যায় এমন কোনো শব্দ অথবা নম্বর ইন্টারনেট ব্যাংকিং এর পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করবেন না । পাসওয়ার্ডটি নিয়মিত পরিবর্তন করুন এবং নিশ্চিত করুন যেন তা সবসময় দীর্ঘ এবং শক্তিশালী হয়।ইন্টারনেট ব্যাংকিং এর পাসওয়ার্ড, অন্য অ্যাপ্লিকেশনের (যেমন : ফেইসবুক , টুইটার ইত্যাদি ) পাসওয়ার্ড থেকে আলাদা রাখুন। একই পাসওয়ার্ড সব এপ্লিকেশন ব্যবহার করবেন নাআপনার যদি মনে হয় যে আপনার অনলাইন ব্যাংকিং পাসওয়ার্ড অন্য কেউ জেনে গেছে তবে তৎক্ষণাৎ পাসওয়ার্ডটি পরিবর্তন করুন। পাসওয়ার্ড পরিবর্তন করতে কোনো অসুবিধার সম্মুখীন হলে দ্রুত এমটিবির কন্টাক্ট সেন্টারে যোগাযোগ করুনইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করার সময় কোনো অপ্রত্যাশিত বা অপরিচিত ”পপ-আপ” উইন্ডো থেকে সতর্ক থাকুন। প্রয়োজনে ব্রাউজারে এডঅন / এক্সটেনশন গুলো আনইনস্টল করুন। এ সমস্যা থেকে উত্তোরণ পেতে সবসময় ব্রউজারটি প্রাইভেট মোডে ওপেন করুনযখন কোনো পাবলিক / ওপেন ওয়াই-ফাই নেটওয়ার্ক, পাবলিক কম্পিউটার বা ভিপিএন সফ্টওয়্যার ব্যবহার করছেন, তখন অনলাইন ব্যাংকিং ব্যবহার করা থেকে বিরত থাকুনমেইলের মাধ্যমে আপনার অনলাইন / ইন্টারনেট ব্যাংক অ্যাকাউন্টে সাইন ইন করা থেকে বিরত থাকুন।প্রতিটি লেনদেনের নোটিফিকেশন পাওয়ার জন্য আপনার মোবাইল নম্বর এবং ইমেল নিবন্ধন করে রাখুন।কাজ শেষে ইন্টারনেট ব্যাংকিং ওয়েবসাইট অথবা অ্যাপস থেকে অব্যশই লগ আউট করুনকখনোই ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করে রাখবেন না। ভুল করে ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করে থাকলে, কীবোর্ড থেকে ‘কন্ট্রোল’ ‘অল্টার’ ‘ডিলেট’ একসঙ্গে প্রেস করে পাসওয়ার্ড ও অন্যান্য হিস্টোরি মুছে ফেলুন । আপনার ব্রাউজারের “অটো কমপ্লিট / অটো ফিল” ফিচারটি বন্ধ করে রাখুন । এছাড়া “রিমেম্বার পাসওয়ার্ড” অপশনটি এড়িয়ে চলুন। বিস্তারিত জানতে আপনার ব্রাউজারের “হেল্প” অপশনটি দেখুন।নিয়মিতভাবে প্রতিটি সেশনের পরে আপনার ব্রাউজারের “ক্যাশ” ডিলিট করুন, যাতে আপনার অ্যাকাউন্টের তথ্য মুছে যায়। আপনি যদি শেয়ার করে কম্পিউটার বা পাবলিক কম্পিউটার ব্যবহার করে থাকেন তবে এটি বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ। ব্রাউজার “প্রাইভেট মোডে” চালানো একটি ভালো অভ্যাস।এমটিবি সর্বদা আপনাকে এসএমএস বা ইমেইলের মাধ্যমে “ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি)” দিয়ে থাকে যা আপনার “সেকেন্ড ফ্যাক্টর অথেন্টিকেশন” নিশ্চিত করেযদি আপনার অ্যাকাউন্টে কোনো অস্বাভাবিক লেনদেন পরিলক্ষিত হয় তবে অবিলম্বে এমটিবির কন্টাক্ট সেন্টারে রিপোর্ট করুন ১৬২১৯ এবং +৮৮০৯৬০৪০১৬২১৯(বিদেশী)

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !