এটিএম ব্যবহারে সুরক্ষা টিপস

এডমিন
0

 এটিএম ব্যবহারে সুরক্ষা টিপস

  • শুধুমাত্র ভিসা, মাস্টার, ইউনিয়নপে এর লোগোযুক্ত এটিএম ব্যবহার করুন
  • এটিএম ব্যবহারের পূর্বে আপনার চারপাশ পর্যবেক্ষণ করুন। যদি কোনো কিছু সন্দেহজনক মনে হয় তবে আপনার লেনদেন বাতিল করুন এবং তৎক্ষণাৎ জায়গাটি ত্যাগ করুন।
  • এটিএম ব্যবহারের সময় স্ক্রিন এবং কীবোর্ড ঢেকে রাখুন যাতে করে অপেক্ষারত অন্য ব্যক্তিরা আপনার পিন বা লেনদেনের পরিমাণ দেখতে না পারে
  • যদি মনে হয় এটিএম মেশিনটিতে কোন অস্বাভাবিকতা রয়েছে, তাহলে সেটি ব্যবহার করা থেকে বিরত থাকুন (এমন হতে পারে যে, অপরাধী আপনার কার্ডের তথ্য চুরি করতে এটিএমের সাথে “স্কিমার” সংযুক্ত করেছে) এবং দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডকে অবহিত করুন
  • যদি কোনো ব্যক্তি আপনাকে এটিএম ব্যবহারে সহযোগিতা করতে চায় তবে তা প্রত্যাখ্যান করুন
  • এটিএম ব্যবহারের পূর্বে, কার্ডটি প্রস্তুত রাখুন -আপনার মানিব্যাগ বা ব্যাগে কার্ড খোঁজা থেকে বিরত থাকুন
  • এটিএম এ দাঁড়িয়ে টাকা গণনা করা থেকে বিরত থাকুন – আপনার নগদ টাকা, কার্ড এবং রসিদ তৎক্ষণাৎ রেখে দিন
  • এটিএম এ গাড়ি নিয়ে গেলে গাড়ির দরজা লক রাখুন, অন্য জানালাগুলো ও ইঞ্জিনটি বন্ধ করুন,
  • কোনো মূল্যবান জিনিস এবং চাবি সাথেই রাখুনআপনার লেনদেন শেষ করার পরে, আপনার কার্ড, নগদ টাকা এবং কোনো প্রিন্টেড ডকুমেন্ট (যেমনঃ রসিদ) সাথে নিতে ভুলবেন না
  • আপনার রসিদটি নিতে ভুলবেন না – এটি আপনার সাথে রাখুন। 
  • এটিএম রসিদ গুলো আপনার মাসিক স্টেটমেন্টের সাথে মিলিয়ে দেখুন
  • এটিএম থেকে টাকা উত্তোলনের পরে, যদি কেউ আপনাকে অনুসরণ করে, জনবহুল এবং কোলাহলপূর্ণ জায়গায় চলে যান এবং পুলিশকে কল বা অবহিত করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !