কার্ডের পিন সংরক্ষণের প্রতিরোধমূলক ব্যবস্থা

এডমিন
0

 কার্ডের পিন সংরক্ষণের প্রতিরোধমূলক ব্যবস্থা

  • আপনার কার্ডের (ডেবিট / ক্রেডিট / প্রিপেইড) চার ডিজিটের পিন নম্বরটি কোথাও কখনো লিখে না রেখে, সবসময় স্মরণ রাখুন।
  • এমন পিন নির্ধারণ করুন যা আপনার পক্ষে মনে রাখা সহজ তবে অন্যের জন্য অনুমান করা কষ্টসাধ্য।
  • আইডি, জন্ম তারিখ, ফোন নম্বর, এনআইডি এই জাতীয় নম্বর গুলো কার্ডের পিন হিসাবে ব্যবহার করবেন না
  • একাধিক কার্ড থাকলে প্রতিটি কার্ডের জন্য ভিন্ন ভিন্ন পিন নির্ধারন করুন
  • বিক্রেতার পস মেশিনে আপনি নিজেই আপনার কার্ডের পিন ইনপুট দিন
  • কখনও আপনার পিন কাউকে বলবেন না। 
  • এমটিবি, কোনো আর্থিক প্রতিষ্ঠান বা কোনো বিক্রেতা আপনার পিন জানতে বা জিজ্ঞাসা করতে পারে না।এটি কেবল আপনিই জানবেন।
  • আপনি যদি কখনো বুঝতে পারেন যে আপনার কার্ডের চার ডিজিটের পিন নম্বর চুরি বা অন্য কেউ জেনে গেছে, বিলম্ব না করে এমটিবির কন্টাক্ট সেন্টারের গ্রীন পিন সার্ভিসের মাধ্যমে পুনরায় নতুন পিন নির্ধারণ করুন, অন্যথায় কার্ডটি ব্লক করুন
  • এমটিবি কখনই আপনার পিন, পাসওয়ার্ড, ওটিপি, সম্পূর্ণ কার্ড নম্বর, সিভিভি জানতে চাইবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !