পেমেন্ট কার্ড জালিয়াতি রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা
- আপনার কার্ডটি (ডেবিট / ক্রেডিট / প্রিপেইড) আপনি ছাড়া অন্য কাউকেই ব্যবহার করতে দিবেন না
- ক্ষতি বা চুরি এড়াতে আপনার কার্ডটি সবসময় নিরাপদ জায়গায় রাখুন
- আপনার গাড়ির গ্লোভ কম্পার্টমেন্টে আপনার কার্ডটি রাখবেন না। সবচেয়ে বেশি পরিমান কার্ড চুরি হয়ে থাকে গাড়ির গ্লোভ কম্পার্টমেন্ট থেকেপ্রয়োজন না হলে কার্ড নম্বর সম্বলিত যেকোন কিছু বিনষ্ট করে ফেলুন (যেমনঃ বিল, স্টেটমেন্ট ইত্যাদি) অথবা সুরক্ষিত স্থানে রাখুন
- কোনো ওয়েবসাইট সুরক্ষিত কিনা তা নিশ্চিত হতে, আপনার ইন্টারনেট ব্রাউজারের এড্রেস বারে https: // এবং প্যাডলক ( ) সাইনটি আছে কিনা তা লক্ষ্য করুন, যদি লাল প্যাডলক আইকন থাকে তাহলে অনিরাপদ ওয়েব সাইট বলে নির্দেশ করে এবং সেটি ব্যবহার থেকে বিরত থাকুন
- আপনার কার্ডটি অনলাইনে নিরাপদে ব্যবহার করুন।
- কেবলমাত্র যে ওয়েবসাইট গুলো নিয়ে আপনি ১00% নিশ্চিত,সেসব সুরক্ষিত ওয়েবসাইটগুলিতে আপনার কার্ডের তথ্য ব্যবহার করুন
- আপনার দৈনিক বা মাসিক লেনদেনে কোনো অমিল আছে কিনা তা প্রতি মাসের বিলের স্টেটমেন্টের সাথে মিলিয়ে দেখুন।
- কোনো অমিল খুঁজে পেলে অতিসত্তর এমটিবির কন্টাক্ট সেন্টারে যোগাযোগ করুনএমটিবির পরিচয় দিয়ে আপনাকে কোনো ব্যক্তি ফোন কল করলে আপনি আপনার কার্ডের পূর্ণ নম্বর , পিন, সিভিভি এবং ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি ) কখনই শেয়ার করবেন না ।
- এমটিবি কখনই উপরোক্ত গোপনীয় তথ্য গুলো জানতে চাইবে না।
- আপনি যদি কখনো বুঝতে পারেন যে আপনার কার্ডের তথ্য চুরি হয়ে গেছে, অন্য কেউ জেনে গেছে বা কার্ডটি হারিয়ে যায়, তবে বিলম্ব না করে এমটিবির কন্টাক্ট সেন্টারের যোগাযোগ করে কার্ডটি ব্লক করুন এবং পুনরায় নতুন কার্ড ইস্যু করার জন্য অনুরোধ জানান
- আপনার কার্ড দিয়ে আপনি কখনো অবৈধ লেন দেন (মাদক বা অবৈধ অস্ত্র বেচা – কেনা, সন্ত্রাসী অর্থায়ন, মানি লন্ডারিং অথবা যেকোনো অপরাধ মূলক ক্রিয়াকলাপ) করবেন না