ফিশিং মেইল সম্পর্কিত প্রতিরোধ মূলক ব্যবস্থা

এডমিন
0

 ফিশিং মেইল সম্পর্কিত প্রতিরোধ মূলক ব্যবস্থা

  • যে কোনো মেইল উত্তর দেয়ার আগে মেইলের বিষয়বস্তু ভালো ভাবে বুঝে, তারপর উত্তর দিন সর্বোপরি প্রেরকের ঠিকানা ভালোভাবে পর্যবেক্ষণ করুন
  • প্রেরকের ইমেইল এড্রেসটি ভালোভাবে দেখুন। মাঝেমাঝে সঠিক এড্রেসের জায়াগায় কিছুটা পরিবর্তিত হয়ে আসতে দেখা যায়। যদি ‘@’ প্রতীকের পরে “mutualtrustbank.com” ছাড়া অন্য কিছু থাকে তবে ইমেইলটি এমটিবি থেকে পাঠানো হয়নি । উদাহরণস্বরূপঃ “@mtb.com”, “@m।b.org” বা “@mtb-bank.org” নামক ঠিকানাগুলো থেকে এমটিবি ইমেইল প্রেরণ করে না।
  • আপনার ব্যক্তিগত, ব্যাংক একাউন্ট অথবা কার্ডের গুরুত্বপূর্ন তথ্য (যেমন : জন্মতারিখ, এনআইডি, একাউন্ট নম্বর, কার্ডের পূর্ণ নম্বর ইত্যাদি) দেয়ার আগে প্রতিটি বিষয়বস্তু সাবধানতার সাথে যাচাই করুন
  • তাড়াহুড়ো করে কোনো মেইলের উত্তর দেবেন না । 
  • সাইবার অপরাধীরা কিছু স্বল্প সময়ের জরুরী ছাড়ের কথা বলে (যেমন ৭০% ডিস্কাউন্ট), বা মেইলের গুরুত্ব দেখিয়ে যা আপনাকে পাসওয়ার্ড বা পিনের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য প্রদানে উত্সাহিত করতে পারে। তাই ব্যক্তিগত তথ্য দেয়ার আগে তা যুক্তিসম্মত কিনা সেটি নিয়ে সর্বদা সতর্ক থাকুন এবং পাসওয়ার্ড, পিন সিভিভি কখনই কারো সাথে শেয়ার করবেন না
  • এমটিবি কখনই এসএমএস বা ইমেইলের মাধ্যমে পুরস্কার, অনুদান বা তহবিল প্রদান করে না।
  • আপনি যদি কোনো ইমেইল প্রত্যাশা না করেন তবে ইমেইলটির কোনো লিংক বা সংযুক্তিতে ক্লিক করা থেকে বিরত থাকুন। 
  • কারণ এটি আপনাকে প্রতারণা মূলক ওয়েবসাইটে নিয়ে যেতে পারে অথবা আপনার অজান্তে আপনার ডিভাইসে (যেমন: মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, ইত্যাদি) ম্যালওয়্যার ডাউনলোড হয়ে যেতে পারে
  • সাধারণত ফিশিং ইমেইলের মধ্যে বানান এবং ব্যাকরণ গত ভুল থাকে
  • এমটিবি কখনই আপনার ব্যক্তিগত গুরুত্বপূর্ন তথ্য (যেমন: পাসওয়ার্ড, পিন, সিভিভি, কার্ডের পূর্ণ নম্বর, , , ইত্যাদি) মেইল এর মাধ্যমে প্রেরণ করতে বলবে না। এ ধরণের কোনো মেইলের উত্তর দেবেন না এবং আপনার যদি নুন্যতম সন্দেহ হয়, তবে সঠিক তথ্য পেতে দ্রুততার সহিত সরাসরি এমটিবির কন্টাক্ট সেন্টারে যোগাযোগ করুন।
  • আপনার ইমেইল এড্রেসটি বিশ্বস্ত নয় এমন কোন অ্যাপ্লিকেশনে অথবা ওয়েব সাইটে নিবন্ধন করবেন না
  • যদি “@mutualtrustbank.com” থেকে কোনো ইমেইল পেয়ে থাকেন এবং সেটি আপনার কাছে সন্দেহজনক মনে হয় তবে এর সত্যতা নিশ্চিত করতে অবিলম্বে এমটিবির কন্টাক্ট সেন্টারে রিপোর্ট করুন ১৬২১৯ এবং +৮৮০৯৬০৪০১৬২১৯(বিদেশী)

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !