সাইবার বুলিয়িং এর প্রতিক্রিয়া

এডমিন
0

সাইবার বুলিয়িং এর প্রতিক্রিয়া হিসাবে কী হতে পারে?

ইউনিসেফ:

বুলিয়িং যখন অনলাইনে সংঘটিত হয়, তখন এমন মনে হয় যে নিজের বাড়ির ভেতর সহ সর্বত্র আপনি আক্রমনের শিকার হচ্ছেন। এ সময় মনে হতে পারে যে, এ থেকে আপনার পালানোর কোনো পথ নেই। এর প্রভাব দীর্ঘ সময় ধরে থাকতে পারে এবং এটি একজন ব্যক্তিকে বিভিন্নভাবে প্রভাবিত করতে পারে। এগুলো হলো:

মানসিকভাবে – এ সময় বিরক্ত বোধ হয়, বিব্রত লাগে, নিজেকে বোকা মনে হয়, এমনকি নিজের উপর রাগ হয়

আবেগগতভাবে - লজ্জা বোধ হয় বা নিজের পছন্দের জিনিসের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা এমন বোধ হয়

শারীরিকভাবে –ক্লান্ত বোধ হয় (ঘুম না হওয়া), বা পেটের ব্যথা এবং মাথা ব্যথার মতো লক্ষণগুলো দেখা যায়

আপনাকে কেউ উপহাস করছে বা অন্যের দ্বারা আপনি হয়রানির শিকার হচ্ছেন আপনার এমন অনুভূতি আপনাকে অন্যের সাথে কথা বলতে বা কোনো সমস্যা সমাধান করার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে। বিশেষ বিশেষ ক্ষেত্রে, সাইবার বুলিংয়ের ফলে কখনও কখনও মানুষ তার নিজের জীবনকে বিলিয়ে দিতেও দ্বিধা করে না।

সাইবার বুলিয়িং আমাদেরকে বিভিন্ন নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। তবে, এগুলো সমাধান করা যেতে পারে এবং মানুষ তার আত্মবিশ্বাস এবং স্বাস্থ্য ফিরে পেতে পারে। 

৩। কেউ যদি আমাকে অনলাইনে বুলিয়িং করে তবে আমি কার সাথে কথা বলব? এক্ষেত্রে রিপোর্টিং গুরুত্বপূর্ণ কেন?

ইউনিসেফ:

আপনি বুলিংয়ের শিকার হচ্ছেন এমনটি মনে করলে, প্রথম পদক্ষেপটি হলো আপনার বাবা-মা, পরিবারের ঘনিষ্ঠ সদস্য বা অন্য কোনও বিশ্বস্ত প্রাপ্তবয়স্ক ব্যক্তির কাছ থেকে সাহায্য নেওয়া।

আপনার স্কুলে আপনি কাউন্সেলর, খেলাধূলার প্রশিক্ষক বা আপনার প্রিয় শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারেন।

তবে আপনি যদি নিজের পরিচিত কারও সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ না করেন, তখন একজন পেশাদার কাউন্সেলরের সাথে কথা বলার জন্য আপনার দেশের একটি হেল্পলাইন অনুসন্ধান করুন।

সামাজিক প্লাটফর্মে যদি বুলিয়িং ঘটে থাকে, সেক্ষেত্রে যিনি বুলিয়িং করছেন তাকে ব্লক করে দেওয়ার বিষয়টি বিবেচনা করুন এবং তাদের এই আচরণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে প্ল্যাটফর্মে জানান। সামাজিক মাধ্যম সংস্থাগুলো তাদের ব্যবহারকারীদের সুরক্ষিত রাখার ক্ষেত্রে দায়বদ্ধ।

কী ঘটছে তা দেখানোর জন্য সামাজিক মাধ্যমের পোস্টগুলোর টেক্সট মেসেজ এবং স্ক্রিনশট প্রমাণ হিসাবে কাজ করতে পারে।

বুলিয়িং বন্ধ করার জন্য অবশ্যই এটিকে সনাক্ত করা দরকার এবং বুলিংয়ের বিষয়টি রিপোর্ট করা অত্যন্ত গুরত্বপূর্ণ। যারা বুলিয়িং করে তাদের সেই আচরণটি যে একেবারেই অগ্রহণযোগ্য সে বিষয়টি বুলিকে জানাতে এটি সহায়তা করতে পারে।

আপনি যদি তাৎক্ষণিকভাবে কোনো বিপদে পড়েন, তখন দেশের পুলিশ বা জরুরি সেবা সংস্থাসমূহের সাথে যোগাযোগ করা উচিত।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !