সাইবার পুলিশ কি
স্বাভাবিক অপরাধ যেমন- খুনখারাবি-হত্যা, অপহরণ, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি ইত্যাদি অপরাধ দমনে প্রচলিত পুলিশ বাহিনী যথেষ্ট সক্ষম হলেও ইন্টারনেট-অনলাইনভিত্তিক সাইবার অপরাধ দমনে যথেষ্ট ঘাটতি রয়েছে এখনো। যে কারণে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অপরাধের সংখ্যা বেড়েই চলেছে জ্যামিতিক হারে।
বেড়েছে ফেসবুক হ্যাকিং, ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকিং, হ্যাকিংয়ের মাধ্যমে টাকা উত্তোলন-পাচার, অনলাইনে জঙ্গি কার্যক্রম ও উদ্বুদ্ধকরণ, সাম্প্রদায়িক উস্কানি, দেশবিরোধী অপপ্রচার সর্বোপরি পর্নোগ্রাফি সংক্রান্ত অপরাধ। মূলত এসব সাইবার অপরাধ দমন ও নিয়ন্ত্রণের জন্যই গঠন করা হচ্ছে পুলিশের বিশেষ সাইবার পুলিশ ইউনিট।ভারতের সাইবার আইন