ওটিপি জালিয়াতি

এডমিন
0

 ওটিপি জালিয়াতি 



ওটিপি জালিয়াতি থেকে নিজেকে রক্ষা করার জন্য যা মাথায় রাখা উচিত -

এই রকম প্রতারণামূলক ফোন প্রায় সকলের কাছেই এক বার না একবার আসে। যদি না আসে তাহলে তার জন্য মানসিক ভাবে তৈরি থাকা।

ব‍্যাঙ্কের কর্তৃপক্ষ ফোন করে ওটিপি চায় না ওরা দরকারে ব‍্যাঙ্কে আসতে বলবে তবুও ফোনে কিছু জানতে চাইবে না। এটা মাথায় রাখতে হবে যে এটা প্রতারণামূলক ফোন।

Truecaller এর মত এপ্লিকেশনের উপর একদম বিশ্বাস না করা।

ব্যাংক স্টাফ বা ব্যাংক ম্যানেজারের মত অভিনয় করে কথা বললেও বিশ্বাস না করা।

সন্দেহ হলে ব্যাংক ফোন নাম্বার বা ব্যাংকের টোল ফ্রী নাম্বারে যাচাই করা।

অনেক সময় ব্যাংকের ছুটির দিনেও বা ব্যাংক বন্ধ থাকে এমন সময় এই রকম ফোন আসে। তাৎক্ষণিক এটা প্রতারণামূলক ফোন হবে সেটা মাথায় রাখা।

আমার মতে অন্তত দুটি আলাদা ব্যাংকের অ্যাকাউন্ট চালু রাখা। সে ক্ষেত্রে একটি খাতা বন্ধ হলেও কোনো পরোয়া না করেই বলা যে আমার অমুখ ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই। যদি বন্ধ হয় হোক তার জন্য তৈরি থাকা বা প্রতারকদের কাছে অভিনয় করা।

এরকম প্রতারণামূলক ফোন পেলে শুনতে না পাওয়ার বাহানা করে তাঁদের ফোন কেটে দেওয়া।

এই ব্যাপারে নিকটবর্তী সাইবার ক্রাইম সেলে মেল করে বিস্তারিত জানানো।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !