অনলাইন শপিং; প্রতারণা এড়াতে যে বিষয়গুলো জানা জরুরী!
বর্তমানে অনলাইন শপিং দিনে দিনে জনপ্রিয় হচ্ছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশের মানুষও কেনাকাটার জন্য দিনে দিনে অনলাইন নির্ভর হচ্ছে। তবে এটা শুধুমাত্র মুখের কথাই নয়, পরিসংখ্যানও বলছে অনলাইন শপিংয়ের জনপ্রিয়তার কথা। ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (e-CAB), যারা কাজ করছে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো নিয়ে, তাদের হিসাব অনুযায়ী প্রতি বছরে ই-কমার্স ব্যবসা বাড়ছে প্রায় দ্বিগুনভাবে।
শুধু যে অনলাইন কেনাকাটার ক্ষেত্রেই সিকিউরিটির প্রশ্ন রয়েছে ঠিক তা নয়। যে কোন লেনদেনের সাথে সিকিউরিটি, প্রাইভেসি এবং ট্রাস্টের বিষয়গুলো ঘনিষ্টভাবে জড়িত। তবে অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে যেখানে ক্রেতা এবং বিক্রেতা কেউই সরাসরি উপস্থিত নন, এবং পন্য, সেবা বা মূল্য হস্তান্তর হচ্ছে কাউকে না দেখেই সেখানে এই সকল বিষয়গুলো আরো বেশি জরুরী।
অনলাইনে শপিং করে প্রতারিত হয়েছেন? ভাবছেন আর অনলাইনে শপিং করবেন না? মোটেও এমনটা ভাবার কোন করর নাই, মনে রাখবেন অফলাইন মার্কেটে যেমন প্রতারক আছেন অনলাইনেও থাকবেন এটাই স্বাভাবিক। অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে কিছু বিষয় যদি আপনি মেনে চলেন তবে আশা করি ঠকবেন না।
আসুন জেনে নেওয়া যাক অনলাইন শপিং করতে কি কি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে।
ছবিতে ঠিকমত পণ্যটি উপস্থান হয়েছে কিনা দেখুন
পণ্যের সাইজ ও মেজারমেন্ট ঠিকমত মিলিয়ে নিন।
পণ্যের বিবরণ দেখুন সেলার রেটিং রিভিও ও ফিডব্যাক দেখে নিন
রিটার্ন পলিসি দেখে নিন প্রাইভেসি পলিসি দেখে নিন
e-CAB -এর সদস্যপদ আছে কিনা দেখে নিন।
পেমেন্ট অপশন নির্বাচনের ক্ষেত্রে ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিং মার্চেন্ট পেমেন্ট নির্বাচন করুন
অনলাইন শপিং করতে ডিভাইস এবং একাউন্টের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করুন।
