অনলাইনে ব্যবসার লোভ দেখিয়ে প্রতারণা

এডমিন
0

 ভারতবর্ষের জন্য, সাইবার-অপরাধ বিষয়ক অভিযোগ নথিভুক্ত করতে হলে National Cyber Crime Reporting Portal (NCCRP)–এর সরকারি ওয়েবসাইটে তা জানাতে পারেন।

https://cybercrime.gov.in/

অন্যান্য দেশেও কোনো না কোনো ধরনের সরকারি ব্যবস্থা আছে আশাকরি।

এছাড়া, আপনি প্রয়োজনে স্থানীয় পুলিশের সাইবার–অপরাধ শাখায় নির্দিষ্ট অভিযোগ দায়ের করতে পারেন। আর আছে স্থানীয় ও জাতীয় স্তরের ক্রেতাসুরক্ষা দফতর। সেখানেও এই ধরনের প্রতারণার অভিযোগের নিষ্পত্তি হতে পারে।

প্রতারকের সঙ্গে আপনার যাবতীয় প্রাসঙ্গিক লেন-দেন, চুক্তি, ও যোগাযোগের নথি প্রস্তুত রাখুন। য'দি সে ব্যক্তি কোনো সংস্থার প্রতিনিধি হিসাবে কাজটি ক'রে থাকে তবে সবার আগে উচিৎ হবে সেই সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমাধান দাবী করা।

মনে রাখবেন, আপনার বক্তব্যের পক্ষে যথেষ্ট প্রমাণ সংগ্রহে রাখতে হবে, যার ভিত্তিতে উপযুক্ত সংস্থা তাদের কাজ এগোতে পারবে। না হলে, যথেষ্ঠ প্রমাণের অভাবে অভিযোগ ভিত্তিহীন সাব্যস্ত হতে পারে, সেই সুযোগে অপরাধী নাগালের বাইরে চলে যেতে পারে। অতএব, "টাকা নিয়েছে" এবং "সার্ভিস দেয়নি" উভয় বক্তব্যের পক্ষেই যথাসম্ভব অকাট্য প্রমাণ গুছিয়ে কাজে এগোবেন। আশাকরি সুবিচার মিলবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !