ফেইসবুক অথবা অনলাইন মেরেজ মিডিয়া গুলিতে বিবাহের প্রস্তাব

এডমিন
0

 

ফেইসবুক অথবা অনলাইন মেরেজ মিডিয়া গুলিতে বিবাহের প্রস্তাব পেলে নিম্ন লিখিত বিষয়ে সতর্ক থাকবেন।👇👇👇


১/মেয়েদের বলছি- আপনাদের যদি কোনো ছেলে বিয়ের প্রস্তাব দেয় তাহলে কোনো পরিচিত #পুলিশ/আর্মি/RAB কে দিয়ে খুজ নেন। অথবা যে কোনো ছেলে অভিভাবক দিয়ে খুজ নেন। দেখবেন তখন আর আপনার সাথে কথা বলবেনা।

২/যদি বলে অভিভাবক নাই ,একা বিয়ে করতে চায়, পরিবার বিয়ে করাতে চায়না, এইসব প্রতারক। মা-বাবা না থাকলে চাচা-চাচী মামা-মামী অনেক অভিভাবক আছে।

৩/বেকার,গরিব তাই বিয়ে করতে পারছে না। এইগুলো নেশাগ্রস্ত আর লোভী। পুরুষ মানুষ বেকার থাকবে কেনো ? কতো রকমের পেশা আছে। উদ্দেশ্য খারাপ।

৪/অশ্লীল কথা বলে।যেমন আপনার উচ্চতা কতো, ফিগার কতো, বুকের মাপ কি, সেক্স কেমন। সেক্স করতে ইচ্ছে করে কিনা, পর্ণ দেখেন কিনা। আমার সেক্স বেশি আপনি পারবেন কিনা । এইসব প্রশ্ন যারা করে এরা অমানুষ বিকৃত মস্তিষ্কের বদমাইশ কুলাঙ্গার।

৫/মোবাইলে কোনো অভিভাবকের সাথে কথা বলে বোকা হবেন না। মিথ্যা রিলেটিভ বানিয়ে কথা বলে বিশ্বাস অর্জন করে আপনার সাথে প্রতারণা করবে। আপনার বাড়িতে কোনো অভিভাবক নিয়ে আসলেও বিশ্বাস করবেন না, কারন আপনি তো জানেন না সে সত্যি কারের অভিভাবক কিনা।তাই ছেলের স্থায়ী ঠিকানায় গিয়ে মেম্বার চেয়ারম্যান অথবা স্থানীয় লোকজন থেকে খুজ নিয়ে তারপর নিশ্চিত হবেন।

৬/এমন কারো সাথে কথা বলবেন না যার বাড়িতে অভিভাবক পাঠিয়ে খুজ নেওয়া সম্ভব নয়।এমন ও হতে পারে সে বিবাহিত অথবা নেশাগ্রস্ত বদমাইশ। আপনি তো কিছুই জানেন না।

৭/কোনো ধরনের অশ্লীল কথা, ছবি ও টাকা পয়সার লেনদেন করবেন না। ফ্লেক্সিলোড ও না। আপনি খারাপ ছবি মেসেজ দিলে পরবর্তীতে আপনাকে ব্লেকমেইল করবে।

৮/চাকরিজীবী মেয়েদের উপর খারাপ নেশাগ্রস্ত বদমাইশ ও লোভী ছেলেদের টার্গেট বেশি থাকে। আপনারা সতর্ক থাকুন।কখনই অভিভাবক ছাড়া একা একা বিয়ে করবেন না। অপরিচিত কারো সাথে সম্পর্ক করবেন না।

কোনো ধরনের অশ্লীল কথা,মেসেজ,ছবি ও টাকা পয়সার লেনদেন করবেন না। মোবাইলে কোনো অভিভাবক বিশ্বাস করবেন না। সতর্ক থাকুন।✊✊

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !