জীবনের এই পর্যায়ে এসে আপনার কী কী বাস্তব অভিজ্ঞতা হয়েছে, যা জানলে অন্যরাও শিক্ষা নিতে পারতো?
সাইবার ফরেনসিক বলতে আসলে কী বোঝায়? সাইবার নিরাপত্তায় ও অপরাধ তদন্তে কি নিয়মিত পুলিশ বাহিনী নাকি কোনো প্রযুক্তিবিদ/হ্যাকারদের দিয়ে করানো হয়?
সাইবার ফরেন্সিক কথাটার অর্থ ডিজিটাল ফুটপ্রিন্ট সংগ্রহ করা, রক্ষা করা এবং সেইসব ফুটপ্রিন্ট থেকে কিছু একটা ফলাফল মানে অপরাধের সূত্র খুঁজে বের করে আইন বিভাগকে সাহায্য করা।
ডিজিটাল ফুটপ্রিন্ট মানে কি? কম্পিউটার/ মোবাইল বা অন্যান্য যন্ত্র এবং নেটওয়ার্ক থেকে যদি কোন ব্যবহারের চিহ্ন পাওয়া যায়।
কি ধরনের চিহ্ন সংগ্রহ করা হয়? র্যাম থেকে লাইভ ক্যাপচার করা হতে পারে বা হার্ড ডিস্কের মুছে ফেলা তথ্য বের করা যেতে পারে, নেটওয়ার্ক প্যাকেট ক্যাপচার করে সেখান থেকে তথ্য বের করা যেতে পারে, ফটো বা অন্য ডকুমেন্টস থেকে তথ্য বের করা হতে পারে ইত্যাদি।
কিরকম সমস্যা সমাধান করা হয়-
১. একই ডেবিট কার্ড থেকে যদি একাধিক স্থানে টাকা তোলা হয় এবং প্রমাণ করা যায় সাসপেক্ট কোন একটা স্থানে ছিলেন, তাহলে ধরে নেওয়া যাবে যে অন্য অপারেশনটা ফ্রডুলেন্ট।
২. কোন ফ্রড ইমেল যদি এসে থাকে- ইমেলের পুরো পথ চেক করে কখনো প্রকৃত সেন্ডারকে খুঁজে পাওয়া যেতে পারে।
সাধারণত একটু টেকনিক্যাল বিষয়ে জ্ঞান না থাকলে, এধরণের কাজ করা সম্ভব নয়। তাই বেশিরভাগ ক্ষেত্রে প্রধান ব্যক্তিকে উপযুক্ত টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে নিয়োগ করা হয়, বাকিদের প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়।