আপনার ডিভাইস সুরক্ষিত রাখুন
- আপনার ডিভাইসের (যেমন: মোবাইল, ডেস্কটপ, ল্যাপটপ, ইত্যাদি) অপারেটিং সিস্টেমটি (যেমন: উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, আইওএস ইত্যাদি) সর্বশেষ সিকিউরিটি প্যাচের মাধ্যমে নিয়মিত আপডেট রাখুন
- আপনার ডিভাইসের জন্য অ্যান্টিভাইরাস / অ্যান্টি-ম্যালওয়্যার প্রটেকশন ব্যবহার করুন
- নির্ভরযোগ্য ওয়েব ব্রাউজার (যেমন: ইন্টারনেট এক্সপ্লোরার, ক্রোম, ফায়ারফক্স, অপেরা ইত্যাদি) ব্যবহার করুন এবং সর্বশেষ সিকিউরিটি প্যাচের মাধ্যমে নিয়মিত আপডেট রাখুন
- আপনার ব্রাউজারে অপ্রয়োজনীয় এডঅন / এক্সটেনশন ইনস্টল থেকে বিরত থাকুন
- বিশ্বাস-যোগ্য বা পরিচিত উৎস (উদাঃ মাইক্রোসফ্ট, প্লে স্টোর, এপ স্টোর ইত্যাদি) থেকে অ্যাপস ডাউনলোড করুন
- আপনার ডিভাইসে প্রয়োজন ছাড়া কোনো এপ্লিকেশন / অ্যাপস ইনস্টল করবেন না এবং অপ্রয়োজনীয় এপ্লিকেশন আনইনস্টল করুন
- আপনার ডিভাইসের প্রাইভেসি পলিসি চেক করুন এবং কোন অ্যাপস কোন অপশন (যেমন: এসএমএস, ফোন বুক, মাইক্রোফোন, ক্যামেরা ইত্যাদি) ব্যবহার করছে, সেটি নিয়মিত খেয়াল রাখুন
- সুরক্ষিত ইন্টারনেট সংযোগ ব্যবহার করে নিরাপদে থাকুন।
- ওপেন / ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করবেন না
- আপনার ব্যবহৃত যেকোনো ডিভাইসে আপনার ব্যক্তিগত গুরুত্বপূর্ন তথ্য (যেমন: পাসওয়ার্ড, পিন, জন্মতারিখ, এনআইডি, কার্ডের পূর্ণ নম্বর ইত্যাদি) রাখবেন না
- আপনার ডিভাইস এবং ডিভাইসের পিন ও পাসওয়ার্ড কারো সাথে কখনোই শেয়ার করবেন না
- আপনার নিজস্ব অথবা আপনার জন্য নির্ধারিত ডেস্কটপ বা ল্যাপটপে লগইন করুন।
- শেয়ার ডেস্কটপ অথবা ল্যাপটপে লগইন করা থেকে বিরত থাকুন, আর যদি করতেই হয় , তাহলে শুধুমাত্র নিজের প্রোফাইল দিয়ে লগইন করুনশেয়ার কম্পিউটারে অথবা ল্যাপটপে লগইন করলে ব্রাউজারটি প্রাইভেট মুডে ওপেন করুন
- আপনার ডিভাইসের ‘অটো-লক’ ফিচারটি ব্যবহার করুন
- আপনার মোবাইল ডিভাইসের অ্যাপ্লিকেশন লক ফিচারটি ব্যবহার করুন
- প্রয়োজন ছাড়া আপনার ডিভাইসের “লোকেশন” অন করবেন না
- আপনার ডিভাইসের অপারেটিং সিস্টেম এবং এপ্লিকেশন গুলো যেন পাইরেটেড কপি না হয় সেটি নিশ্চিত করুন
- “জেলব্রেকিং” এবং “রুট করা” মোবাইল ডিভাইস এড়িয়ে চলুন
- আপনার ডিভাইসের প্রয়োজন ছাড়া কোনো এপ্লিকেশন ইনস্টল করবেন না
- আপনার ডিভাইসটি হারিয়ে গেলে নিকটস্থ থানাকে অবহিত করুন।